Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমেছে এবং এর জন্য দায়ী সামাজিক মাধ্যম ও অপতথ্য প্রচারণা। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইল গাজা ও লেবাননের বেসামরিক নাগরিকদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে, কিন্তু অনলাইনে ইসরাইলবিরোধী প্রচারণা কার্যকর হয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের মার্চ মাসের এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করেন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়া সামাজিক মাধ্যমের জ্যামিতিক বৃদ্ধির সঙ্গে প্রায় শতভাগ সম্পর্কযুক্ত।

তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত তথ্য ইসরাইলের প্রতি মার্কিন জনমতের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।