Web Analytics

বাংলাদেশে ইলিশ উৎপাদন গত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৪–২৫ অর্থবছরে উৎপাদন দাঁড়িয়েছে পাঁচ লাখ টনে, যা আগের বছরের ৫ লাখ ২৯ হাজার টনের তুলনায় কম। সরকারি প্রতিবেদনে উৎপাদন বৃদ্ধির দাবি থাকলেও চাঁদপুরের জেলে ও ব্যবসায়ীরা বলছেন, বাস্তবে নদীতে ইলিশের সরবরাহ কমে গেছে। বড় আকারের ইলিশ এখন কেজিপ্রতি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে, ছোট ইলিশের দাম দুই থেকে তিন হাজার টাকার মধ্যে। ফলে সাধারণ মানুষ ইলিশ কেনার আগ্রহ হারাচ্ছেন।

জেলেরা উৎপাদন হ্রাসের জন্য জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা কমে যাওয়া এবং পদ্মা-মেঘনায় চর জেগে ওঠাকে দায়ী করছেন। শিল্পবর্জ্য ও অবৈধ জালের ব্যবহারও ইলিশের প্রজননে বাধা সৃষ্টি করছে। চাঁদপুরের আড়তদাররা জানাচ্ছেন, ২০২০ সালে যেখানে প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ সরবরাহ হতো, এখন তা নেমে এসেছে দুই থেকে তিনশ মণে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিয়মিত ড্রেজিং, নদীদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ জাল বন্ধ না করলে ভবিষ্যতে ইলিশ আরও বড় সংকটে পড়তে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।