Web Analytics

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া হরিজন সম্প্রদায়ের মা হারা কনে শ্রীমতী প্রীতি রানি বাসফোরের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসকের এমন উপস্থিতিতে হরিজন সম্প্রদায়ের মানুষ আনন্দে মুগ্ধ হন এবং অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রীতি রানি বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের গাজীপুর মহানগর শাখার কর্মী শ্রী রতন বাসফোরের কন্যা। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। প্রীতির প্রয়াত মা সীমা রানি বাসফোর গাজীপুরের ডুয়েটে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তাদের কন্যা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। হরিজন সম্প্রদায় ঐতিহ্যগতভাবে পরিচ্ছন্নতা পেশায় নিয়োজিত একটি অনগ্রসর জনগোষ্ঠী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে রাষ্ট্র সকল নাগরিককে সমান মর্যাদা দিয়েছে। তিনি গাজীপুরকে সমতা ও ঐক্যের জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সকল পেশার মানুষের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।