Web Analytics

খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম রায় এবং ঘটনাটির মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় রায় দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে ১০ জন ও আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেয়।

পাবলিক প্রসিকিউটর সৃজনী ত্রিপুরা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দ্রুত রায় প্রদান একটি অনন্য দৃষ্টান্ত এবং এটি সমাজে অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দেন।

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম রামগড়ের নাকাপা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় দোকানদার মো. শাহিন তাকে দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।