Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের মোংলায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে মোংলায় এক অনুষ্ঠানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। প্রকল্পে দুটি কনটেইনার জেটি ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রকল্পটির লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো এবং বন্দরসেবার আধুনিকায়ন। একদিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান। তিনি সকাল ৯টা ৫০ মিনিটে সেখানে পৌঁছেছিলেন।

মোংলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সালেহ আহমেদ এবং চীনা পক্ষে লি চংইয়াং এতে স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী জ্বালানি, শিল্প ও পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস এবং মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।