Web Analytics

গোপন সামরিক তথ্য অনুমতি ছাড়া ফাঁসের অভিযোগে তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য বিষয়টি দেশটির বিচার বিভাগের কাছেও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবাহিনীর বিশেষ তদন্ত দপ্তরের দীর্ঘ তদন্তের পর স্পর্শকাতর তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট স্টাফ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। সিলভিয়া জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তর জে-৫-এর প্রধান ছিলেন। বৃহস্পতিবার সিবিএস নিউজ ও ফক্স নিউজ পেন্টাগনের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ও ইউক্রেনের যুদ্ধসংক্রান্ত গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁসের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পারনেল বলেন, গোপন তথ্য কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ব্যক্তিগত, রাজনৈতিক বা পেশাগত সুবিধার জন্য তা ফাঁস করা দায়িত্বপ্রাপ্তদের ওপর অর্পিত আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি আরও জানান, এ ঘটনা ছাড়াও কয়েকটি মামলা বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম বা বিস্তারিত প্রকাশ করা হয়নি। সিলভিয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্তের চূড়ান্ত ফল কিংবা বিচার বিভাগের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও কোনো বিস্তারিত জানানো হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।