Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আলি আহসান মোজাহিদ এক নারী শিক্ষার্থীকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচিত। শনিবার রাতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ ফেসবুক গ্রুপে শামসুন্নাহার রুমি নামে এক শিক্ষার্থীর পোস্টে বেনামি আইডি ‘ScenicLizard7729’ থেকে অশালীন ভাষায় মন্তব্য করেন তিনি। পরে রুমি অনুসন্ধান করে জানতে পারেন, মন্তব্যকারী ব্যক্তি মোজাহিদ। সরাসরি বার্তা দিলে মোজাহিদ ঘটনাটি স্বীকার করেন এবং দাবি করেন তাকে প্ররোচিত করা হয়েছিল।

ঘটনার পর রুমি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, অভিযুক্ত ব্যক্তি তার পরিচিত ছিলেন এবং এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য লজ্জাজনক। চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদকও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণের জন্য অভিযুক্তকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রশিবির জানায়, মোজাহিদ তাদের সক্রিয় কর্মী নন। সংগঠনটি তার সংশ্লিষ্টতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় এবং ভুক্তভোগীকে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।