Web Analytics

নেপাল থেকে বিহারের নদীগুলোতে আসা বন্যার পানিতে পাওয়া অচেনা বা অস্বাভাবিক মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে নির্দেশনা জারি করেছে বিহার সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সাম্প্রতিক দিনে চম্পারণ, গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার কয়েকজন বাসিন্দা বড় আকারের অচেনা মাছ ধরে রান্না করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

সম্ভাব্য দূষণ বা বিষক্রিয়া এড়াতে এসব মাছ ধরা, খাওয়া, কেনা ও বিক্রি না করার সতর্কতা দেওয়া হয়েছে। বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নন্দকিশোর রাম জানিয়েছেন, অচেনা মাছের সঙ্গে সম্পর্কিত যেকোনো ধরনের দূষণ বা বিষক্রিয়ার আশঙ্কায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে, নেপালের বন্যার পানির সঙ্গে আসা কোনো অচেনা বা অস্বাভাবিক মাছ খাওয়া উচিত নয়। বাজারেও এ ধরনের মাছ কেনাবেচা করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মাছ খেয়ে কিছু মানুষ অসুস্থ হওয়ার তথ্য পাওয়ার পর জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।