Web Analytics

সৌদি আরব সরকার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করাই এই পদক্ষেপের লক্ষ্য।

মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আহ্বান জানিয়েছে, আবাসন, শ্রম বা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহ হলে তা কর্তৃপক্ষকে জানাতে। এজন্য ২৪ ঘণ্টা চালু থাকবে হটলাইন—মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে সৌদি কর্তৃপক্ষ দেশব্যাপী আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে, যার অংশ হিসেবেই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।