Web Analytics

নওগাঁর ধামইরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার প্রতিরোধে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ১৪ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার, ৭ মার্চ ২০২৬ তারিখে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবলও মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। এ প্রেক্ষাপটে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং জ্বালানি পরিবহন ও সরবরাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।