Web Analytics

পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ, যা স্থানীয়ভাবে ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত, সেটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শনিবার থেকে সাধারণ প্রবেশ ও জামাতে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান অবস্থানে মসজিদটি থাকায় রানওয়ে সম্প্রসারণ ও উড়োজাহাজ চলাচলে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি হচ্ছিল।

বহু বছর ধরে আলোচনায় থাকা স্থানান্তর পরিকল্পনা সম্প্রতি জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির বৈঠকের পর নতুন অগ্রগতি পেয়েছে। নিরাপত্তা দল এলাকা পরিদর্শন করেছে এবং বিরাটি মোড়ের দিক থেকে প্রবেশপথও বন্ধ করা হয়েছে। মসজিদ কমিটি উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে, তবে ধর্মীয় মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণের অনুরোধ জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদ কমিটিকে বিমানবন্দরের বাইরে আরও বড় ও আধুনিক মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছে। স্থানান্তর ও নতুন নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে প্রশাসন জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।