Web Analytics

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করা হয়েছে।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনের প্রচারযন্ত্র হিসেবে কাজ করে এবং তাদের কার্যক্রম সীমিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। হেগসেথের দাবি, কংগ্রেসের বিধিনিষেধের পরও প্রতিষ্ঠানগুলো ভিন্ন নাম ও সনদে কার্যক্রম চালিয়েছে। তিনি এগুলোকে ‘স্লিপার অর্গানাইজেশন’ বা সুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দেন এবং বলেন, চীন সরকার-সমর্থিত সাংস্কৃতিক কর্মসূচিগুলো নতুন পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের ৩০টি বিশ্ববিদ্যালয়ে নতুন নাম ও ভিন্ন সনদে ৮০টি নতুন প্রচারকেন্দ্র গড়ে উঠেছিল। তাঁর অভিযোগ, এসব কেন্দ্রের লক্ষ্য ছিল মেধাস্বত্ব চুরি এবং মার্কিন শিক্ষার্থীদের চিন্তাভাবনায় প্রভাব বিস্তার করা। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গত দুই মাসে পেন্টাগন পদ্ধতিগতভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিটি ভেঙে দিয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ওয়াশিংটনে চীনা দূতাবাস সাড়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।