Web Analytics

সৌদি আরবের মক্কার দিকে ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এর আগে সৌদি আরব দাবি করেছিল, মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান এবং বলেন, ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়।

হুথি মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই অভিযোগ নাকচ করেন। তিনি মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে ‘পুরোনো মিথ্যা’ হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষ্য, এ ধরনের অভিযোগ আগে ব্যবহার করা হয়েছে এবং এখন আর তা কাউকে বিভ্রান্ত করে না।

আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা ও হজযাত্রীদের সুরক্ষা জোটের জন্য ‘রেড লাইন’। তিনি হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেন। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।