Web Analytics

রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্যসচিব মোহাম্মদ ইয়াসিন আলীকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যায় নগরীর রায়ানস হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামের একটি চেক ডিজঅনার মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কুড়িগ্রামের যুগ্ম দায়রা জজ ১ম আদালত গত ২০ এপ্রিল রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ ছিল, ইয়াসিন আলী বাদীর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের কুড়িগ্রাম শাখার একটি চেক দেন, যা ২০২৩ সালের ২৮ নভেম্বর পর্যাপ্ত অর্থের অভাবে ডিজঅনার হয়। আইনি নোটিশ পাঠানোর পরও টাকা পরিশোধ না করায় বাদী মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন, পরে আদালতের পরোয়ানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।