Web Analytics

ভেনেজুয়েলার আইনপ্রণেতারা দেশের তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বড় জ্বালানি কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফিরে আসার পথ তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিলটি সংসদে প্রথম পাঠে অনুমোদন পেয়েছে। দ্বিতীয় পাঠে পাস হলে কয়েক দশক ধরে চলা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হবে, যা প্রয়াত নেতা হুগো শাভেজের আমলে আরও কঠোর হয়েছিল।

বিলটির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাদুরোর সাবেক উপ-প্রধান ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পাচ্ছে। একই দিনে যুক্তরাষ্ট্র লরা এফ. ডোগুকে ভেনেজুয়েলায় নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দিয়েছে, যা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, তেল খাতের সংস্কার ও কূটনৈতিক অগ্রগতি দুই দেশের সম্পর্ক জোরদারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!