Web Analytics

গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিম বাংলাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প ও ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) পর্যালোচনার মিশন সফলভাবে সম্পন্ন করেছে। ৬ থেকে ১২ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত এ মিশনে জিসিএফ প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক করে এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় ও প্রকল্প এলাকা পরিদর্শন করে।

জিসিএফ রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ড. বাপন ফখরুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল জলবায়ু অর্থায়ন, বিনিয়োগ, নতুন প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ ও ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে আলোচনা করে। ৯ ও ১০ জুন মাঠপর্যায়ে তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজন, জীবিকা উন্নয়ন ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো কার্যক্রম পরিদর্শন করে।

সংশ্লিষ্টরা জানান, ক্রিম প্রকল্প উপকূলীয় অঞ্চলে টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিসিএফের এ মিশন ভবিষ্যতে জলবায়ু অর্থায়ন ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।