Web Analytics

দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সব মন্ত্রণালয়, সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধবিষয়ক মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশের ওপর চাপ বাড়াচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের বদলে পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও পরিবেশবান্ধব আচরণ জরুরি। ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমিয়ে বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী সংরক্ষণ এবং পলিথিন নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়; বক্তারা আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।