Web Analytics

শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় যুবশক্তির বিভাগীয় সম্মেলনে সংসদ সদস্য আতিক মুজাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না। তিনি অভিযোগ করেন, মন্ত্রীর অমনোযোগের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ভারতের এক নেতার বক্তব্যে বাংলাদেশে অবৈধভাবে লোক প্রবেশের অভিযোগের বিষয়ে সরকারের নীরবতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার বাজেটে বিরোধী দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়নি। নদীভাঙনে মানুষের জমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে, অথচ সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, দেশে জননিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং সরকার একলা চলোনীতিতে রাষ্ট্র পরিচালনা করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সঠিক পদক্ষেপ নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।