Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের ইরান নীতি এখন নিছক প্রহসনে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা ঘোষণার দুই দিন পর তিনি এ মন্তব্য করেন।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র এখন বাহরাইনের দিকে দৃষ্টি দিচ্ছে, যদিও দেশটির সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। তার ভাষ্য, এতে যুক্তরাষ্ট্রের কথিত জোট কার্যকর থাকার বিষয়টি প্রমাণিত হয়। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে বিনিময় কার্যক্রম বহু বছর ধরেই কার্যত বন্ধ থাকলেও সেগুলো আবার বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ওয়াশিংটন এ অভিযানকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নাম দিয়েছে। বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করে অভিযান চলবে। তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠান সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।