Web Analytics

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত ৬২ বিধির মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, সরকার উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দিচ্ছে। তিনি বলেন, গত ১৭ বছর উন্নয়নের গল্পে নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আর এখন ভোটের কালি না শুকাতেই জুলাই সনদের কথা ভুলে যাওয়া হচ্ছে।

মাসুদ বলেন, অতীতে তরুণরা রাষ্ট্র সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, কিন্তু এখন সেই সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে যাওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, সংবিধান সংস্কারের কাজ ৩০ দিনের মধ্যে শেষ করার কথা থাকলেও কেন এখন ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডের মতো প্রকল্পে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগে দলীয় পক্ষপাতের অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথকে অবৈধ বলা হলে, যাঁরা সেই শপথের কাগজ উপস্থাপন করেছেন, তাঁদের আগে আইনের আওতায় আনা উচিত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।