Web Analytics

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ১০ম চায়না–দক্ষিণ এশিয়া এক্সপো ও ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলা ২০২৬। এ আয়োজনে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণকে দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ১৬ জুন পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক মেলায় ৬৮টি দেশের প্রায় ২৩০০ প্রদর্শক অংশ নিচ্ছেন।

বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও ইউনানের গভর্নর ওয়াং ইউবো। এখানে তৈরি পোশাক, টেক্সটাইলস, ওষুধ, পাটজাত পণ্য, চামড়া, প্লাস্টিক ও হস্তশিল্পসহ প্রধান রপ্তানি খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় এবং কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠান ও ১৭৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইয়ান ডং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আগামী ১২ জুন এক্সপো প্রাঙ্গণে ‘বাংলাদেশ ডে’ উদযাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও রপ্তানি সক্ষমতা তুলে ধরা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।