Web Analytics

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীরা ১৭ মে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শান্তিপূর্ণ কর্মসূচির সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন এবং সাংবাদিকদের কাজে বাধা ও পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীরা তিন দিন ধরে ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ও দলীয় প্রভাবমুক্ত উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন। শিবির নেতারা অভিযোগ করেন, এই হামলা দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের সহিংস কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং দলীয় নিয়োগনীতি পরিহার করে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।