Web Analytics

আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য দেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল, উড়োজাহাজ কেনা, বিনিয়োগ এবং পর্যটন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশির নিয়মিত যাতায়াতের বিষয়টিও বিবেচনায় নিয়ে ঢাকা-নিউইয়র্ক সরাসরি আকাশপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার আগে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট কর্মসূচিতে ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে হবে। মন্ত্রী আরও জানান, বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে চুক্তি সই করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।