Web Analytics

সোমবার নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদের দিকে অগ্রসর হওয়া ঠেকাতে দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংসদ স্ট্রিট, কনট প্লেস ও প্যাটেল চৌক মেট্রো স্টেশনের আশপাশে সবচেয়ে তীব্র সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ চালায়। চারদিকে ব্যারিকেড থাকায় অনেকেই নিরাপদে সরে যেতে পারেননি।

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী ও সমর্থক এই পদযাত্রায় অংশ নেন। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানায়, তাদের এক নেতার হাত ভেঙে গেছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সিজেপি সামাজিক মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের হামলার নিন্দা জানিয়ে সরকারের গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে।

বিরোধী নেতা আদিত্য ঠাকরে বলেন, তরুণদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কঠোর পদক্ষেপ ভারতের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবে। দিল্লি পুলিশ সবাইকে শান্ত থাকার ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।