Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কার পর ফল মেনে নেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ফলাফল মেনে নিতে প্রস্তুত এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি সম্ভাব্য সমঝোতার আশাও প্রকাশ করেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের ফলে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সিনেটের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনেও ডেমোক্র্যাটরা সাফল্য পেয়েছেন। রিপাবলিকানদের প্রচারে ব্যাপকভাবে অংশ নেওয়া ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, তিনি ব্যালটে থাকলে দলটি বড় ব্যবধানে জিতত।

ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ দলীয় প্রার্থীদের পরাজয়ের একটি কারণ হতে পারে। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই; তিনি একে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। ডেমোক্র্যাটরা কংগ্রেস নিয়ন্ত্রণে নিলে গ্রহণযোগ্য নয় এমন বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার প্রস্তুতির কথাও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।