Web Analytics

প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব বিদ্যমান কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি জারি হয়, যাতে স্বাক্ষর করেন পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম। কাজ শেষ করে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য এসব কমিটি গঠন করা হয়েছিল। পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ কমিটি কয়েক বছর আগে গঠিত হওয়ায় এখন আর হালনাগাদ নেই। কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমসংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ কারণে সব বিদ্যমান কমিটি পুনর্গঠন করে হালনাগাদ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য করতে হবে, যাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকবেন। কমিটির সভাপতি বা আহ্বায়ক তাঁদের মনোনয়ন দেবেন। সংযুক্ত তালিকার ৯৮টি কমিটিসহ সংশ্লিষ্ট সব বিদ্যমান কমিটি অগ্রাধিকারভিত্তিতে হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।