Web Analytics

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল-খারিজিরা নামের একটি ভারতীয় প্রক্সি বাহিনী সম্প্রতি পুলিশ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছিল, যার জবাবে যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযান চালানো হয়।

আইএসপিআর জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা বহু সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরীহ নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল। অভিযানটি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে, যা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাস দমনে চলমান প্রচেষ্টার অংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।