Web Analytics

মার্কিন অবরোধের কারণে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ কার্যকর থাকা পর্যন্ত ইসলামাবাদে কোনো ইরানি আলোচক দল পাঠানো হবে না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অবরোধ বহাল রেখে আলোচনায় বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

অন্যদিকে, রোববার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রতিনিধিরা সোমবার ইসলামাবাদে পৌঁছে ইরানের সঙ্গে আলোচনা করবেন। দুই পক্ষের এই বিপরীত অবস্থান কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইরান আলোচনার শর্ত হিসেবে অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং পাকিস্তানে সম্ভাব্য আলোচনার পথ অনিশ্চিত করে তুলেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।