Web Analytics

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করার অভিযোগে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রাঙ্কার এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে তাঁকে, সৌরভ দাস ও অজিঙ্ক শিন্ডেকে ফটক টপকে ভেতরে ঢুকতে দেখা যায়।

ভিডিও অনুযায়ী, ভেতরে প্রবেশের পর তাঁরা জাতীয় পতাকা মেলে ধরেন। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন এবং আটক করেন। যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ বা ধরনা আয়োজনের ওপর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করার পর এ ঘটনা ঘটল। গত রোববার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

যন্তর মন্তরের বদলে বিক্ষোভ ও সমাবেশের জন্য তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ এবং পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি ময়দান। দিল্লি পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভের জন্য এখন এই তিন জায়গার যেকোনো একটি বেছে নিতে হবে। ফলে মধ্য দিল্লির কোথাও বিক্ষোভের অনুমতি থাকছে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।