Web Analytics

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার, ১০ আগস্ট দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। সেদিন শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। সোমবার দুপুরে পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয়।

রিমান্ড আবেদনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা বলা হয়। পলাতক সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ, তাদের কথিত রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য এবং জব্দ অবৈধ ককটেল বোমার উৎস জানতে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা উল্লেখ করা হয়। তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।