Web Analytics

দেশে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ও অভিনব প্রতিবাদ করেছেন সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার বিকালে তার সঙ্গে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি মিছিলে অংশ নেন। চাঁদাবাজির সংস্কৃতি বন্ধের তাগিদে তারা প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’ স্লোগান দেন। কর্মসূচিটিকে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে তুলে ধরা হয়।

এর আগে রাজধানীর বাংলামোটরে পুনর্বাসন দানবাক্স স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এই গণভিক্ষা কর্মসূচি। তিনি বলেন, এক টাকা দানও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।