Web Analytics

দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিন পর্যন্ত ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে। দুই দিনের ঐচ্ছিক ছুটি, দুই দিনের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগ মিলতে পারে। তবে এর জন্য এক দিন অতিরিক্ত ছুটি নিতে হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সংশ্লিষ্ট কর্মচারীরা টানা চার দিন ছুটি পাবেন। ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে পরের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে এবং টানা সাত দিনের ছুটির সুযোগ হবে। এই ঐচ্ছিক ছুটির সুবিধা অন্য সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।