Web Analytics

ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকল হওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেতুর ওপর প্রায় ১৩টি গাড়ি বিকল বা স্টার্ট বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতি আরও জটিল করে তোলে। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন; অনেকেই গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন। তিন ঘণ্টার পথ পাড়ি দিতে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল গাড়িগুলো সরাতে সময় লাগায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।