Web Analytics

শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পূজার দিন দেশব্যাপী স্বর্ণ ও জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।