Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নেয় চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছে তিন লাখ ৬৪ হাজার ১৩৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৬ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ ২৯ হাজার ৭৬৫ জন।

প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগে এক লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছে। গত ২৫ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে বলে উপাচার্য জানান। ফলাফল এসএমএস বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।