Web Analytics

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৩টি ভোটকেন্দ্রের বেসরকারি চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) ঘোষণা করা হয়েছে। ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে ২২ হাজার ১০০ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২ হাজার ৭৯৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে ২ হাজার ৯৬৩ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আজিজুর রহমান তারা প্রতীকে ৮৮ ভোট পেয়েছেন।

একইসঙ্গে ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫ হাজার ৪৭৭ এবং ‘না’ ভোট পড়েছে ১৮ হাজার ৩১৫। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ফলাফল বেসরকারি এবং আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।