Web Analytics

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আবারো পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা অ্যাকাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মোঃ মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

সভায় বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন এবং একই দিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।