Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বৃহস্পতিবার রাতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শামসুল হক খান স্কুলে আয়োজিত সভায় বর্ষাকালে বৃষ্টির পানি জমে সৃষ্ট সমস্যা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর সমাধানের বিষয়টি আলোচনায় আসে। সামান্য বৃষ্টিতেও এলাকায় হাঁটুসমান পানি জমে দীর্ঘ সময় স্থায়ী থাকার কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি, মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা।

আলোচনায় ৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতার কারণ, বিদ্যমান নালা-নর্দমা ব্যবস্থা, পানি প্রবাহের পথ এবং দ্রুত পানি নিষ্কাশনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে জলাবদ্ধতার তীব্রতার প্রতিবাদে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।