Web Analytics

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কোটি ১২ লাখ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহলরত সদস্যরা অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করেন। বুধবার দুপুরে ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে জানা যায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মি.গ্রা.) ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। রাত সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে ওষুধ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, সীমান্ত রক্ষায় ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি বলেন, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।