Web Analytics

ভয়াবহ বন্যায় শত শত মানুষের মৃত্যু এবং প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর নেপালের জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এই সহায়তা দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র নেপালের জনগণের পাশে রয়েছে। তারা জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি অর্থ দিচ্ছে। সাম্প্রতিক এই বন্যায় দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সহায়তার আওতায় বন্যাকবলিত ১০ হাজার পরিবার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা পাবে। বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।