Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, কারণ এক শ্রেণীর প্রতারক চক্র কর নথি অডিটের ভয় দেখিয়ে ফোনে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে। রবিবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে করদাতাদের এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের কোনো কর্মকর্তা ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতার সঙ্গে অডিট সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা কেবল লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নয়।

এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে সন্দেহজনক ফোন, বার্তা বা ইমেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে এবং প্রতারণার ঘটনা ঘটলে নিকটস্থ পুলিশকে জানাতে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।