Web Analytics

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন এবং বাবা ও বোন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, ২২ বছর বয়সী রাফি মাদকের টাকার জন্য অনলাইনে কেনা ছুরি দিয়ে তার মা লাকী আক্তারকে আঘাত করে। মা’কে বাঁচাতে এগিয়ে আসলে বোন মিথিলা ও পরে বাবা মোস্তফা ভূঁইয়াকেও ছুরিকাঘাত করে সে।

স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তার (৫৫) মারা যান। সদ্য প্রবাস ফেরত মোস্তফা ভূঁইয়া (৬৫) ও আলিম শিক্ষার্থী মিথিলা ভূঁইয়া (১৮) ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এলাকাবাসীর সহায়তায় পুলিশ রাতেই ঘাতক রাফিকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।