Web Analytics

কার্লোস তেভেজ ২০ ডিসেম্বর আর্জেন্টিনার লা বোম্বোনেরা স্টেডিয়ামে তাঁর বিদায়ী ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন। চার বছর আগে মাঠ ছাড়ার পর এই ম্যাচের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানবেন। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘গুডবাই আপাচে: ফ্রম বল বয় টু লিজেন্ড’; তেভেজ এটিকে শুধু প্রদর্শনী ম্যাচে সীমাবদ্ধ রাখতে চান না।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে আলাপে তেভেজ নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমে উপস্থিত থাকবেন। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন। রোনালদো সাড়া দিলে বুয়েনস আইরেসে মেসি ও রোনালদো একই মাঠে খেলতে পারেন।

সম্ভাব্য অতিথিদের তালিকায় সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পল স্কোলস, রায়ান গিগস, ওয়েইন রুনি ও আন্দ্রেয়া পিরলোর নাম রয়েছে। ২০০১ সালে বোকা জুনিয়র্সে পেশাদার ক্যারিয়ার শুরু করা তেভেজ ২৭৯ ম্যাচে ৯৪ গোল করেন। কোচিংয়ে কাজ করার পর তিনি বর্তমানে প্যাডেল কোর্টের ব্যবসায় ব্যস্ত আছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।