Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ঐতিহাসিক সমঝোতা চুক্তির ১৪ দফা খসড়া প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খসড়ায় যুদ্ধবিরতি, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ রয়েছে। সিএনএনের দাবি, তারা এক মার্কিন কর্মকর্তার কাছ থেকে এই নথি পেয়েছে এবং ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে উপস্থিত কূটনৈতিক সূত্রগুলো এর সত্যতা নিশ্চিত করেছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ফাঁস হওয়া নথিটি চূড়ান্ত সমঝোতার প্রতিফলন নয়।

খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ডিজিটালভাবে এই খসড়ায় স্বাক্ষর করেছেন। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের কথা রয়েছে এবং এরপর ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। খসড়ায় ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির অনুমতি এবং পারমাণবিক প্রতিশ্রুতি পূরণে ৩০০ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিলে প্রবেশাধিকার দেওয়ার কথা বলা হয়েছে, যদিও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো ব্যাখ্যা নেই।

চুক্তির ১৪ দফায় যুদ্ধবিরতি, সার্বভৌমত্বের প্রতি সম্মান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।