Web Analytics

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের বৃহত্তম খোর মোর গ্যাসক্ষেত্রে সোমবার দিবাগত শেষ রাতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। সুলাইমানিয়ায় অবস্থিত ক্ষেত্রটি থেকে অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। একই সময়ে গ্যাসক্ষেত্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কুর্দিস্তানের রাজধানী এরবিলেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরাকি সংবাদমাধ্যম ও ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এরবিলে মার্কিন কনস্যুলেটের কাছের এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। আল জাজিরাকে স্থানীয় পুলিশ জানায়, এরবিলের উত্তর-পূর্বের খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থানে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ও আশপাশে ভয়াবহ আগুন লাগার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে। দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর বিধ্বস্ত হয় বলে পুলিশ জানিয়েছে। টানা ১৩ রাত পাল্টাপাল্টি হামলার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা স্থগিত করে; ট্রাম্প বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে এ নির্দেশ দেওয়া হয়েছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।