Web Analytics

বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে সৃষ্ট সংশয় উপেক্ষা করে ইসলামাবাদে সংলাপে যোগ দিতে রওনা হয়েছে ইরানি প্রতিনিধিদল। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। ইসলামাবাদে তারা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফা ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত জানান, ইসরাইলি কর্তৃপক্ষের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং ইরানি জনগণের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি করছে। তবুও ইরান আলোচনায় অংশ নিচ্ছে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার অংশ হিসেবে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। ইসলামাবাদের এই বৈঠকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।