Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে বিষয়টি রাজপথে নেওয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের দাবি থেকে সরে আসার কোনো অধিকার তাদের নেই এবং এই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করবেন না।

তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য সরকারের প্রস্তাবিত কমিটিতে বিরোধীদল প্রতিনিধি দেবে না, কারণ গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সংশোধনের নয়। সংস্কারের জন্য কমিটি গঠিত হলে তারা তা বিবেচনা করবে। তিনি আরও বলেন, বিরোধীদল সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ব্যক্তিগত আক্রমণ বা প্রশংসা থেকে বিরত থাকবে এবং যৌক্তিক প্রস্তাব প্রত্যাখ্যাত হলে সাময়িক ওয়াকআউট করবে।

ডা. শফিকুর রহমান সংসদে ব্যাংক খাত, প্রবাসী সমস্যা ও সীমান্তে পুশ-ইন ইস্যুতে বিরোধীদলের কার্যক্রম তুলে ধরে বলেন, এসব বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।