Web Analytics

সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বোমা হামলায় চারজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২২ জন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে আনাদোলু সংস্থা জানিয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, নিহতদের মধ্যে হাসপাতালের মেডিকেল ডিরেক্টরও রয়েছেন।

এক বিবৃতিতে সংগঠনটি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা জানায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দক্ষিণ কর্দোফানজুড়ে ধারাবাহিক হামলার অংশ, যার ফলে একাধিক হাসপাতাল অচল হয়ে পড়েছে এবং মানবিক সংকট আরও গভীর হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক হামলার জন্য আরএসএফকে সম্পূর্ণভাবে দায়ী করে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি চিকিৎসা স্থাপনায় হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আরএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।