Web Analytics

ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের এক হামলায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে। হামলার পর উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং জরুরি সেবা কর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন। যুক্তরাষ্ট্র কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। নিহতদের পরিচয় বা হামলার কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলার ক্ষমতা হ্রাস করা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।