Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি আফ্রিকায় মার্কিন ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশনায় বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করতে অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালিত হয়েছে।

ট্রাম্প বলেন, আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন, কিন্তু গোয়েন্দারা তার প্রতিটি পদক্ষেপ নজরদারি করছিল। ২০২৩ সালে আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্পের মতে, তার মৃত্যু আইএসের বৈশ্বিক কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে এবং আফ্রিকা ও আমেরিকার বিরুদ্ধে হামলার পরিকল্পনা ব্যাহত করবে।

তিনি নাইজেরিয়া সরকারের অংশীদারত্বের প্রশংসা করেন এবং সফল অভিযানের জন্য উভয় দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।